1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়ি আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

ঠাকুরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়ি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৪ বার

ঠাকুরগাঁওয়ে কোর্টের মাধ্যমে বিয়ে করার অপরাধে নাসিরুল (২২) নামের এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়ি সেলিনা আক্তার (৪৫) কে আটক করেছে পুলিশ।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙাবাড়ি এলাকায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এ ঘটনা ঘটলে গতকাল শুক্রবার সকালে শাশুড়ি সেলিনা আক্তারকে আটক করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানাযায়, গরীব পরিবারের সন্তান নাসিরুলের সাথে একই এলাকার করিমুলের মেয়ে কেয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে আতœগোপনে থাকে। এদিকে মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারকে মেয়েকে ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। বিয়ে মেনে নেবার প্রতিশ্রুতিও দেয়। মেয়ের পরিবার তুলনামূলক ধন্যাট্য ও ক্ষমতাধর হওয়ায় ছেলের পরিবার ভিতো হয় এবং ছেলেকে ফিরে আসার আকুতি জানায়। মেনে নেওয়ার প্রতিশ্রুতি পেয়ে ছেলে ও মেয়েকে পরিবারের কাছে দিয়ে আসে।

পরে ২০ সেপ্টেম্বর বিকেলে বউ এর সাথে দেখা করতে তার বাসায় যায় নাসিরুল। তখনি মেয়ের বাবা-মা নাসিরুল কে গাছের সাথে বেধে অমানবিক নির্যাতন করতে থাকে। অত্যাচারের সময় ছেলেটি চিৎকার করে কেঁদে কেঁদে ছেড়ে দেবার আকুতি জানায়। বার বার ক্ষমা চায়। তবুও তাকে মারধোর করতে থাকে মেয়ের পরিবার। শেষে ছেলেটিকে আধমরা অবস্থায় পুলিশ গিয়ে উদ্ধার করে রাণীংশকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাকে উদ্ধারের সময় সেখানে তার শশুড় বাড়ির সবাই পালিয়ে যায় বলেই কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবকের শাশুড়িকে আটক করা হয়েছে। অন্যান্য নির্যাতনকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ওই যুবকের বাবা থানায় একটি অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net