1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে এটলাস স্টাডি কনসালটেন্ট এর শাখা উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

রাজশাহীতে এটলাস স্টাডি কনসালটেন্ট এর শাখা উদ্বোধন

কাজী কামাল হোসেন, রাজশাহী
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৬ বার

রাজশাহীতে এটলাস স্টাডি কনসালটেন্ট এর বিভাগীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন রাজশাহী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আব্দুল খালেক। পরে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা, দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে এটলাস স্টাডি কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আসিফুল মাওলা রিহান বলেন, বর্তমান সময়ে উচ্চ শিক্ষিত হয়ে ক্যারিয়ার গড়তে অনেকেই চায়নায় পড়াশোনা করতে যেতে চান। সেখানে সহজ উপায়ে ভর্তি হয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ে তুলতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ায় আমাদের মূল লক্ষ। দেশের শিক্ষানগরী হিসেবে রাজশাহী সুপরিচিত। এখানকার সরকারী বিশ্ববিদ্যালয় গুলোতে চাহিদার তুলনায় আসন সংখ্যা সীমিত থাকায় অনেকেই ভর্তি হতে পারেন না। তখন সেই মেধাবী শিক্ষার্থীদের মাঝে চায়নায় গিয়ে পড়াশোনার আগ্রহের সৃষ্টি হয়। চায়নার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আমরা সবরকম সহযোগীতা করবো। সেই লক্ষেই শিক্ষানগরী খ্যাত রাজশাহীতে আমরা বিভাগীয় শাখা খুলেছি। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে।
এসময় এটলাস স্টাডি কনসালটেন্ট রাজশাহী বিভাগীয় শাখার ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আহমেদ তাসফিন, কিওর নার্সিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুল ইসলাম স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মাদ্রাসার শিশুদের নিয়ে দোয়া, মোনাজাত ও মিলাদ-মাহফিল পরিচালনা করেন জামিয়া ইসলামীয়া শাহ্ মুখদুম দরগা মাদ্রাসার হুজুর মুফতি শাহাদাত আলী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net