1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৫ দিনব্যাপী পৌরকর সেবা সপ্তাহ ২০২১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৫ দিনব্যাপী পৌরকর সেবা সপ্তাহ ২০২১

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৯৯ বার

নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর ৫ম দিনে সমাপনী বক্তব্যে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ -এ আপনাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ সফল ও সার্থক করার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি আর বলেন, ‘আপনাদের এ অণুপ্রেরণায় পৌরসভার সকল কর্মকাণ্ডে সাফল্য বয়ে আনবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পৌরকর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পৌর পরিষদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরকরদাতাবৃন্দ, পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ‘কর সেবা সপ্তাহ ২০২১’ সফল ও সার্থক করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সকলের সহযোগিতা অব্যাহত থাকলে পৌর কর সেবা সপ্তাহ প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৫ দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২১’ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গত ২৬ সেপ্টেম্বর ২০২১ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে উদ্বোধন করেন। ‘আমরা সবাই দেবো কর/ নবীগঞ্জ পৌরসভা হবে স্বনির্ভর” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘পৌরকর সেবা সপ্তাহ ৩০ সেপ্টেম্বর ২০২১ইং রোজে বৃহস্পতিবার বিকালে সমাপনী দিনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১ জায়েদ চৌধুরী, প্যানেল প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মাখন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, ইউসিবিএল, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক ও অরুণ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ, সাঁটলিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, সহকারী এসেসর উমা বণিক, কার্য সহকারী আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী ও বনানী দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক দীপংকর সরকার, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায় ও ইকবাল হোসাইন-সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে সম্মানীত করদাতা প্রত্যেকের জন্যে ছিলো ১০% রিবেট সুবিধাসহ আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ।পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর আজ সমাপনী দিনে সম্মানিত পৌরকরদাতারা স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। উক্ত পৌর কর সেবা সপ্তাহে চারশত এর অধিক পৌরনাগরিক পৌরকর প্রদান করেছেন বলে জানান পৌর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net