1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিয়াউদ্দিন বাবলুর মৃত্যু : ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি'র শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জিয়াউদ্দিন বাবলুর মৃত্যু : ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র শোক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার

জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সাবেক সাংসদ ও মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

চট্টগ্রামের এই কৃতি সন্তানের মৃত্যুতে গভীর শোকাহত সাবেক মন্ত্রী, হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

শোকবার্তায় জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিস বলেন- প্রতিথযশা ও বিচক্ষণ রাজনীতিক হিসেবে জিয়াউদ্দীন আহমেদ বাবলু স্বাধীন এই সোনার বাংলাদেশ গঠনে অসামান্য অবদান রেখেছেন দীর্ঘকাল।

আমার দীর্ঘদিনের সহকর্মীর অকাল মৃত্যুতে আমি একজন বিশ্বস্থ সহযোদ্ধাকে হারালাম, জাতী হারালো একজন দেশপ্রেমিক রাজনীতিক।

আল্লাহ তা’য়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং
তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন আল্লাহ, আমীন।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতিতে জড়িয়ে যাওয়া চট্টগ্রামের রাউজান নিবাসী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ১৯৮২ সালে ডাকসুর নির্বাচিত হন, পরে এরশাদ শাসনামলে উপ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১/১১ সময়কালীন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ছিলেন, পরবর্তীতে চট্টগ্রাম নগরীর কতোয়ালী আসন হতে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসা নেয়াকালে সম্প্রতি অসুস্থতা বেড়ে গেলে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে ছিলেন, আজ সকাল ৯ টা ২০ মিনিটে ইন্তেকাল করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net