1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নৌকার মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেনের বিশাল গণসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিতাসে নৌকার মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেনের বিশাল গণসংযোগ

মোঃ জুয়েল রানা,তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার

আসন্ন তিতাস উপজেলার ৮ নং জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন নৌকার মাঝি হতে গণসংযোগ করে চলেছেন।

এরই ধারাবাহিকতায় (৪ অক্টোবর) সোমবার দুপুরে প্রায় ২ হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ নিয়ে উক্ত ইউনিয়নের জিয়ারকান্দি, বাঘাইরামপুর, চেঙ্গাতলী ও গোপালপুর গ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গণসংযোগ করেন। গণসংযোগকালে জামাল হোসেন হাত নেড়ে নেড়ে সকলকে সালাম জানান ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। এসময় জামাল হোসেনকে সমর্থন করে গণসংযোগটিতে যোগদেন অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহ আলম, ২নং ওয়ার্ডের সদস্য শামিম মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য গাজী আমির হোসেন, ৪নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন ,৬নং ওয়ার্ডের সদস্য উজ্জ্বল মিয়া ও সংরক্ষিত মহিলা ১,২,৩,নং ওয়ার্ডের সদস্য রিপা আক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী মোঃ জামাল হোসেন বলেন, মানুষের সাথে মিলেমিশে সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আর তাই এই ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অবৈধ কর্মকান্ড নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ৮ন জিয়ারকান্দি ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চাই। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি আওয়ামীলীগের মনোনয়ন থেকে বঞ্চিত হতে হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net