1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপিতে কে হচ্ছেন নৌকার মাঝি? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

লাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউপিতে কে হচ্ছেন নৌকার মাঝি?

খন্দকার আলমগীর হোসাইন |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৮৭ বার

আসন্ন লাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী এখন পর্যন্ত ৪ জন। তফসিল না হলেও আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন- নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি মাজহারুল ইসলাম মহসীন, সাবেক চেয়ারম্যান মো: ইয়াকুব আলী মজুমদার, বিএনপি থেকে আগত বর্তমান চেয়ারম্যান শাহজাহান মজুমদার। তারা সবাই নৌকার মাঝি হতে চান।

নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম দৈনিক
শ্যামল বাংলার সাথে আলাপকালে বলেন, ‘বিএনপির সময় দুর্সময়ে আমি অনেক মামলা হামলার স্বীকার হয়েছি, তারপরও নেতাকর্মীদের আগলিয়ে রেখেছি, রাজপথ ছাড়িনি। ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সবাই আমার সাথে রয়েছে। ‘
সাহসী ও লড়াকু এই যুব নেতা আরও বলেন, ‘আমি শৈশব থেকে ছাত্র রাজনীতি করতে করতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন তৃণমূলে গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিবেন, সেই কারণে আমি শতভাগ আশাবাদী, কারণ তৃণমূলের শতভাগ নেতাকর্মী আমার সাথে রয়েছেন।
দল আজ দীর্ঘদিন ক্ষমতায় কিন্তু ঠিকাদারিসহ সরকারি কোনো সুযোগসুবিধা আমি গ্রহণ করিনি।’

তিনি আরও বলেন, ‘সেই সাথে গতবারও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সেই সময় আমাদের আসনের এমপি অর্থমন্ত্রী লোটাস কামাল উনার বাড়িতে চার-পাঁচ হাজার নেতাকর্মীর সামনে বলেছেন এবার আমাকে মনোনয়ন দিবেন।
কিছুদিন আগেও বাঙ্গড্ডায় শত শত নেতাকর্মীর সামনে অর্থমন্ত্রী লোটাস কামাল বলেছেন আমাকে মনোনয়ন দিবেন।
আমি ছাড়া আরও যে দুজন আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন, একজন শাহজাহান মজুমদার তিনি বিএনপি থেকে এসেছেন, বর্তমান বিএনপির কমিটিতেও তিনি রয়েছেন। অপরজন ইয়াকুব মজুমদার গত বিএনপি আমলে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।’

সাবেক চেয়ারম্যান মো: ইয়াকুব আলী মজুমদার দৈনিক শ্যামল বাংলার সাথে আলাপকালে বলেন, ‘আমি দীর্ঘ ১৯ বছর আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ছিলাম, ৫ বছর সফলতার সাথে কোনো রকম দুর্নাম ছাড়া চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছি, নতুন ইউনিয়ন পরিষদের জন্য জমি দান করেছি, এসব কারণে মাননীয় অর্থমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আশাবাদী।’

উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি, নাঙ্গলজোট পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সভাপতি মাজহারুল ইসলাম মহসীনও দীর্ঘদিন ধরে ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত।
তিনি বলেন, ‘আমরা দাদা ও আমার পিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমিও দীর্ঘদিন ধরে সেই ছাত্রলীগ থেকে শুরু করে বাঙ্গড্ডা ইউনিয়নের আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সেই কারণে মাননীয় অর্থমন্ত্রী আমাকে বিবেচনা করবেন বলে আশাবাদী।’

বিএনপি থেকে আগত বর্তমান চেয়ারম্যান শাহজাহান মজুমদারও সুযোগে আছেন দীর্ঘ চেয়ারম্যানের দ্বায়িত্ব পালনের অভিজ্ঞতাকে পুঁজি করে। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন চেয়ারম্যান মনোনয়ন দেয়ার অর্থমন্ত্রীর ওয়াদার ভিত্তিতে, মন্ত্রী সেই ওয়াদা রক্ষাও করেন গতবার মনোনয়ন দিয়ে।
তিন প্রার্থীর ভীড়ে অত্যন্ত কৌশলী শাহজাহান মজুমদার ফাঁক খোঁজার চেষ্টা করছেন আওয়ামী লীগের মনোনয়নের জন্য। যদিও এবার উনার দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুব কম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net