1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাউজানে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার

রাউজানে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সকালে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা সম্মেলন কক্ষে। রাউজান উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পীযুষ প্রভা কর, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জাম, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সমবায় অফিসার মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান সহ ইউনিয়ন পরিষদের সচিব গন উপস্থিত ছিলেন। সভায় নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, জম্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে লক্ষ মাত্রা পূরণ করতে হবে। কোন ইউপি সচিব এ নিবন্ধন কাজে গাফিলতি করলে তাদের ব্যাপারে অফিসিয়াল ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জম্মনিবন্ধন খুবই জরুরী একটি বিষয়। সরকার সঠিক সময়ে নিবন্ধন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। জম্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ নিবন্ধন শেষ করতে হবে। এসময় ইউপি সচিব গন শতভাগ নিবন্ধনের লক্ষ্য মাত্রা পুরণে কাজ করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net