ঢাকা   ০৪:১৪:২৬ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

শাহসূফি সৈয়দ হাসান মাইজভাণ্ডারী’র মায়ের ইন্তেকাল : বাদে আসর জানাযা

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫৬৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ‘সম্মানিতা সহধর্মিণী, রাহবারে আলম শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (প্রকাশ- মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.)’র ‘শ্রদ্ধেয়া আম্মাজান
শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন আলহাজ্ব সৈয়্যদা উম্মুল মুনাওয়ারা বেগম রাজধানীর একটি হাসপাতালে গত রাত ১০ টার দিকে ইন্তিকাল করেছেন [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাদে আসর জানাযা নামায দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিতের পর পারিবারিকভাবেই দাফন সম্পাদিত হবে।

মরহুমার ইন্তেকালে শোক জানিয়েছেন- আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির মহাসচিব নাজমুল হোসাইন মাহমুদ শিমুল।

শোক প্রকাশ করেছেন- সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এম এ সালাম।

হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বিবৃতিতে শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি