1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিজেএফডির নতুন কমিটি:: মামুন আবদুল্লাহ সভাপতি, তৌহিদ সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

সিজেএফডির নতুন কমিটি:: মামুন আবদুল্লাহ সভাপতি, তৌহিদ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৪৪ বার

বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র (সিজেএফডি) নতুন কমিটি (২০২১-২০২২) গঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মামুন আবদুল্লাহ (আজকের পত্রিকা) ও তৌহিদুর রহমান (ইটিভি)।
শুক্রবার মতিঝিলের সন্দ্বিপ ভবনে সিজেএফডি এর নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী ও অনুপ খাস্তগীর।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে শিবু কান্তি দাস (দৈনিক পূর্বকোণ), যুগ্ম সম্পাদক রিশাদ হুদা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), অর্থ সম্পাদক মোমেনা আক্তার পপি( দৈনিক বাংলাদেশের খবর ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি ) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইকবাল করিম নিশান (জিটিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাইফুল ইসলাম দিলাল (ইটিভি), সায়েম টিপু (কালের কন্ঠ), মুজিব মাসুদ (যুগান্তর), শাহেদ সিদ্দিকী ((ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), মোর্শেদ নোমান (বিজনেস স্ট্যান্ডার্ড)।
এর আগে সিজেএফডির ২০ তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি শাহেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন সাধারণ সদস্যদের সম্মতিতে অনুমোদন দেওয়া হয়।
সিজেএফডির সাধারণ সম্পাদক মোর্শেদ নোমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর, অনুপ খাস্তগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, ফাহিম আহমেদ, সায়েম টিপু, শামীম জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন, সিজেএফডির সিনিয়র সদস্য এস এ এম মাহফুজুর রহমান, এনামুল হক, সন্তোষ শর্মা, রহিম শাহ, খোকন বড়ুয়া, রুবাইয়াত সুলতানা সাকি, সোমা চাকমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net