1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র উদ্যোগে চক্ষু পরিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শুকনো খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র উদ্যোগে চক্ষু পরিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং শুকনো খাবার বিতরণ

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম |
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৯৪ বার

‘মানবতায় মানবসেবা’- এ শ্লোগানকে সামনে রেখে গত ৭অক্টোবর সকাল ১০টায় লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র উদ্যোগে নগরীর পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসটি লায়ন জি কে লালা এম জে এফ , জিএলটি লায়ন হাসান মাহমুদ, ঘাসফুল’র প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল’র উপপরিচালক মফিজুর রহমান, রিজিওন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার বিশ্বাস, রিজিওন চেয়রপারসন -১১ লায়ন জাহানারা বেগম, জোন চেয়ারর্পাসন ও স্কুলের অধ্যক্ষ লায়ন হোমায়রা কবির চৌধুরী এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, সেক্রেটারি লায়ন মির্জা মোঃ ইলিয়াস,লায়ন সিজারুল ইসলাম সিজার, লায়ন্স ক্লাব অব চিটাগাং এর সভাপতি লায়ন আব্দুর রব শাহিন, লায়ন ক্লাব বাকলিয়া’র সেক্রেটারী লায়ন লুবনা হুমায়ন এবং ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য গত ৬অক্টোবর পশ্চিম মাদারবাড়িস্থ ঘাসফুল’র কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্থায়ী ক্লিনিকে সেবা নিতে আসা দুঃস্থ, অসহায় ১০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। শুকনো খাবারের মধ্যে ছিল পরিবার প্রতি ১০কেজি চাল, ১কেজি মশুর ডাল, ১কেজি সয়াবিন তেল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি লবন, লাক্স সাবান ১টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net