ঢাকা   ১২:১৫:১২ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ঝিনাইদহে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৯০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পাখির মত গান গাই–উড়ে যাই সুউচ্চ দিগন্তে — এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝিনাইদহের শৈলকূপায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা।
০৯ অক্টোবর ২০২১ শনিবার দুপুরে শৈলকূপা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন।
স্বাগত বক্তব্য রাখেন যশোরের বিভাগীয় সামাজিক বনকর্ম কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান।
মূল প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, শৈলকূপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, আশুরহাট পাখি সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ সেক্রেটারী সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, হরিনাকুন্ডুর আব্দুল্লাহ মারুফ, ঝিনেদার বি এম বখতিয়ার, শফিকুর রহমান, চুয়াডাঙ্গার আসাদুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের সামাজিক বন বিভাগের সহকারী পরিচালক অনিতা মন্ডল, ঢাকার ফরেষ্টার মোঃ হাফিজুর রহমান, সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার আবু বকর সিদ্দিক।
খুলনার ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ এবং শৈলকূপা উপজেলা প্রসাশনের যৌথ আয়োজনে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার যৌথ সহযোগিতায় ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি