1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩১৩ বার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ দুর্যোগ মোকাবেলায় মহড়া দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে রাউজান উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের স লানায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালম, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান। পরে রাউজান ফায়ার সর্র্ভিসের কর্মীরা গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ড ও তেলে আগুন লাগলে অক্সিজেন কাটিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায় তার মহড়া দেওয়া হয়। একই সঙ্গে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান পূর্বক হাসপাতালে প্রেরণ বিষয়ক একটি মহড়া দেওয়া হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘এক সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হতো। কিন্তু বর্তমান সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার আগে থেকেই পূর্ববাসের পর থেকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে ক্ষয়-ক্ষতি রোধে কাজ করছে সরকার।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net