1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ রাসেল আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস : এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

শেখ রাসেল আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস : এম এ সালাম

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার

চট্টগ্রাম জেলা পরিষদের আয়োজনে শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত দিবসটির প্রতিপাদ্য হলো ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

বক্তব্যে এম এ সালাম বলেন→ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের শোকাবহ ঘটনায় নারী ও শিশুদের যেভাবে হত্যা করা হয়েছে যা পৃথিবীর বর্বরোচিত হত্যাকান্ড সমূহকে হার মানিয়েছে। শেখ রাসেলকে হত্যার ঘটনাপ্রবাহ ১৫ আগষ্টের নারকীয় হত্যাকান্ডকে আরও গভীরভাবে শোকাবহ করে তুলেছে। এই গভীর শোক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্ববাসী জনগণের মাঝে অপশক্তির বিরুদ্ধে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাবে চিরকাল।

আলোচনার শুরুতে শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সচিব মো. দিদারুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, জাফর আহমেদ,আকতার উদ্দীন মাহমুদ পারভেজ, আ ম ম দিলসাদ, শওকত আলম শওকত, দিলোয়ারা ইউসুফ, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল।
উল্লেখ্য যে, শেখ রাসেল দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূুচি পালিত হয়। সকাল ৮টায় জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে এ সকল কর্মসূচি শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net