1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি সভায় এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

উত্তর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি সভায় এম এ সালাম

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের রেহাই নেই’ মন্তব্য করেছেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।

তিনি বলেছেন- স্বাধীনতার চেতনা বিরোধী একটি মহল দেশের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টে পরিকল্পিত ভাবে একের পর এক সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে, তারা অতীতেও এ ধরনের হামলা চালিয়েছিলো কিন্তু বাংলার মানুষ তাদের প্রতিহত করেছিল। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী হুশিয়ারী উচ্চারন করে বলেছেন যারা এসব অপকর্মে জড়িত তাদের চরম শিক্ষা দেয়া হবে।

এম এ সালাম প্রতিটি পাড়া মহল্লায় এসব সাম্প্রদায়িক দূষ্কৃতিকারীদের প্রতিহত করার জন্যে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে কেন্দ্র ঘোষিত উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলোত্তর সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান। যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জাফর আহমেদ, সাবেক বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিঃ মেজবাউল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, সাহেদ সরওয়ার শামীম, মো ইসমাঈল, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড বাসস্তী প্রভা পালিত, সহ সভানেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু, রুমানা নাসরিন, কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী এড উম্মে হাবিবা, যুব মহিলা লীগের এড জুবাঈদা সরওয়ার নিপা, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ, সমাবেশ শেষে এক বিশাল শান্তি মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড নিউ মার্কেট কোতোয়ালী হয়ে পূণরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net