1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোমাতলী মোহাজের সমিতির এডহক কমিটি গঠিত, জেলা সমবায় কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গোমাতলী মোহাজের সমিতির এডহক কমিটি গঠিত, জেলা সমবায় কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৭৯ বার

কক্সবাজার সদর উপজেলার পোকখালীস্থ গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির ৫ সদস্য বিশিষ্ট অন্তবর্তী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত ১৯ অক্টোবর কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস স্বাক্ষরিত এক প্রাজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

অন্তবর্তী কমিটিতে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নীতি রানী পালকে সভাপতি, সমিতির প্রবীণ সদস্য সিরাজুল ইসলাম, এম আবদুল্লাহ খাঁন, আবু তালেব ও আবদুস সালামকে সদস্য করা হয়েছে।

একই সাথে সন্জয় দাশ গুপ্তকে সমিতির কার্য্যনির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা সমবায় কার্যালয়ে অন্তবর্তী কমিটির প্রথম সভা নীতি রানী পালে’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় দাশ গুপ্তর সঞ্চালনায় সম্পন্ন হয়।

এসময় গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির অডিট দলনেতা, জেলা কার্যালযের পরিদর্শক ইকবাল হোছাইন,পেকুয়া উপজেলা সমবায় অফিসার মোস্তফা জামান,রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, সমিতির সাবেক সম্পাদক মোসলেম উদ্দিন, বিদায়ী কমিটির সদস্য মোঃআবদুল্লাহ পরিদর্শক, তপন দাশ অফিস সহকারী জেলা সমবায় কার্যালয়, এম,ওবাইদুল্লাহ খাঁন হিরু ও মিজবাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান এডহক কমিটির সভাপতি নীতি রানী পাল, সদস্য সিরাজুল ইসলাম, এম আবদুল্লাহ খাঁন, আবু তালেব ও আবদুস সালাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net