1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস” এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার

এসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম প্রেস, জেলা ১০২৪ বাংলাদেশ এর মতবিনিময় সভা ২৭ অক্টোবর বুধবার রাত ৮ টায় নগরীর একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে।
লায়ন মুজিব উল্ল্যাহ তুষার এর সভাপতিত্বে, এম এ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর গভর্নর লায়ন জাফরুল্লাহ, (জেলা ১০২৪ চট্টগ্রাম, বাংলাদেশ) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ভাইস গভর্নর-১ লায়ন মোহাম্মদ ইলিয়াস সিরাজী। (জেলা ১০২৪ চট্টগ্রাম, বাংলাদেশ)।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন জাফরুল্লাহ বলেন, সাংবাদিক হলেন জাতির বিবেক ও মানবতার সেবক। তৃণমূল থেকে খবরের পিছনের খবর বাহির করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে মানবতার অনন্য দৃষ্টান্ত দেখায় সাংবাদিকরাই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকরাই সবার আগে কাজ করে থাকে। তৃণমূল সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া লোকদের আত্মজীবনী সাংবাদিকরাই প্রচার করে থাকেন। তাই আমার ইচ্ছা, সাংবাদিকদেরকে নিয়ে মানবতার সংগঠন গড়ে তোলা এবং সাংবাদিকদের মাধ্যমেই অ্যাসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিভিন্নভাবে মানবতার হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করা। সেই সুবাদে “অ্যালায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস” নামক একটি কমিটি সংগঠিত করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে লায়ন ইলিয়াস সিরিজি বলেন, অ্যাসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় অফিস ভারতের দিল্লিতে থাকলেও এই সংগঠনের মাধ্যমে এশিয়া মহাদেশ সহ বিশ্বের ৩৫ টি দেশে মানবিক ও মানবতার কল্যাণে কার্যক্রম করা হয়ে থাকে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আমরাও সাংবাদিক ভাই ও বোনদেরকে সাথে নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।
এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা জাহিদ, আনোয়ার হোসেন, মহি উদ্দিন আরিফ, মোঃ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ মনজুর আহমেদ সোহেল, মোহাম্মদ জুনায়েদ হাসান, আব্দুল আওয়াল মুন্না, আয়াজ আহমেদ সানি, মোঃ আব্দুল কাদের রাজু, বিধান দাস, হুমায়ুন কবির হিরু, মোঃ আলাউদ্দিন, মোঃ আব্দুল গফুর, আবির আহমেদ, মোঃ রুবেল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আরাফাত আহমেদ রনি, রাজীব দাস তুষার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net