1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম চন্দনাইশে রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষ টাকা পোনা মেরেছে দুস্কৃতিকারীরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চট্টগ্রাম চন্দনাইশে রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষ টাকা পোনা মেরেছে দুস্কৃতিকারীরা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরমা এলাকায় একটি পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার পাঙ্গাসের পোনা মেরেছে
দুস্কৃতিকারীরা। গত ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে দুস্কৃতিকারীরা মৎস্য ব্যবসায়ী দিদারুল
আলমের মৎস্য পজেক্টে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকা পাঙ্গাস মাছের পোনা মেরে ফেলার অভিযোগ
পাওয়া যায়। দিদারুল আলম জানান, এক বছরের জন্য ১ লক্ষ টাকার বিনিময়ে সাতঘাটিয়া পুকুর
পাড় সংলগ্ন মাজারের পাশে পুকুরটি মাছ চাষের জন্য খাজনায় নেয়। সেখানে প্রায় ৩ লক্ষ
টাকার পাঙ্গাস মাছের পোনা গত দেড় মাস পূর্বে ছাড়া হয়। গত দেড় মাসে তার প্রায় ৩ লক্ষ
টাকা মাছের খাবারের জন্য ব্যয় হয়। ৪ জন শ্রমিকের বেতন হিসেবে ১ লক্ষ টাকাসহ ১০ লক্ষাধিক
টাকা ক্ষতি সাধন হয়। এ ব্যাপারে দিদারুল আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় দুস্কৃতিকারীদের
বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। সে তার মূলধন হারিয়ে অনেকটা হতাশ।
তিনি গতকাল ৩০ অক্টোবর সকালে মাছের পোনা পুকুরে ভাসমান অবস্থায় দেখে হতভম্ভ হয়ে পড়ে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেছেন, তিনি প্রতিবেদন লেখা
পর্যন্ত কোন রকম অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ
করবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net