ঢাকা   ১০:২৬:০৮ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কিশোর গ্যাং কালচার নির্মূলে মহানগর কমিউনিটি পুলিশিং এর নতুন উদ্যোগ

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মহানগর কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। ইউসেফ এর সহায়তায় কিশোর গ্যাং কালচারের সাথে যুক্ত ঝরে পড়া কিংবা বিপথগামী কিশোরদের যথাযথ ট্রেনিং এর মাধ্যমে কর্মমুখী করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং ও ইউসেফ, বাংলাদেশ এর সাথে এমওইউ সাক্ষরিত হয়। ইউসেফ, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পথশিশুদের কর্মমুখী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে বর্তমানে বিপথগামী কিশোরদের ভবিষ্যৎ গড়ে তুলতে এগিয়ে আসছে। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইউসেফ, বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল করিম ও চেয়ারম্যান পারভীন মাহমুদ, ইউসেফ, বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি