1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মডেল মেডিসিন শপ তৃতীয় ব্যাচের অনলাইন ভার্সুয়াল প্রশিক্ষণের সমাপ্তি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

মডেল মেডিসিন শপ তৃতীয় ব্যাচের অনলাইন ভার্সুয়াল প্রশিক্ষণের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৯২ বার

ফার্মাসী কাউন্সিল অফ বাংলাদেশ (পি.সি.বি), ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এবং ম্যানেজমেন্ট সাইন্সেস ফর হেল্থ (এম.এস.এইচ) এর সার্বিক সহযোগীতায় চাঁদপুর জেলায় মডেল মেডিসিনশপ স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে ৩১ অক্টোবর, ২০২১ তৃতীয় ব্যাচের ১২ দিনের ট্রেনিং সফল ভাবে সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর অর্থায়ন করছে ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
চাঁদপুর জেলার ৩৫ জন গ্রেড সি-ফার্মেসী টেকনিশিয়ানের উপস্থিতিতে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন এম.এস.এইচ এর মো: রূহুল্লাহ সিদ্দিকী (বিএইচবি প্রকল্প)। তার যোগ্য পরিচালনায় সকল ফার্মাসিস্টরা মুগ্ধ।

রবিবার ট্রেনিং এর ১২ তম দিন শেষে সকল ফার্মাসিস্টরদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা দেখা গিয়েছে কারন ট্রেনিং এর বিষয়বস্তু, ডিজাইন এবং নতুন প্রযুক্তির ব্যাবহার নতুনত্ত্ব এনেছে। মো: রূহুল্লাহ সিদ্দিকীর স্বপ্ন এই ট্রেনিং প্রোগ্রামটি একটি মডেল ট্রেনিং হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এই ট্রেনিং-এ সমাপনি বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর জেলার বিসিডিএস এর সভাপতি মো: মোস্তফা রুহুল আনোয়ার। এতে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট টিম লিডার মো: নূরুজ্জামান (এম.এস.এইচ) এবং সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন মো: সিরাজ উদ্দিন (ড্রাগ সুপার, সুনামগঞ্জ)। ১২ দিন প্রশিক্ষনে মূল আলোচ্য বিষয় ছিল, মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনার জন্য কিছু আদর্শমান তৈরি হয়েছে।

ওষুধ ডিসপেন্সারের ডিসপেন্সিং দক্ষতা, প্রাতিষ্ঠানিক যোগ্যতা, সেবা প্রদান পদ্ধতি, বিক্রয়কৃত ওষুধের ধরন এবং মডেল মেডিসিন শপের অবকাঠামো প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ১১ টি আদর্শমান। গুড ডিসপেন্সিং প্র্যাকটিস নিশ্চিতিকরণের মাধ্যমে করোনা মহামারি কালীন সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফার্মাসিষ্ট,ডিপ্লোমা-ফার্মাসিষ্ট,ফার্মেসি টেকনিশিয়ানদের ভূমিকা।

ওষুধ সঠিকভাবে ডিসপেন্সিং অর্থ শুধুমাত্র রোগী বা গ্রাহককে ওষুধ দেয়া নয়। ওষুধ ডিসপেন্সিং মূলত স্বাস্থ্যসেবা প্রদানের সর্বশেষ ধাপ যেখানে রোগী গ্রাহক সেবাদানকারী ডিসপেন্সারের সাথে মূখোমুখি হন। এখান থেকে একজন ডিসপেনসার সঠিক রোগীদের, সঠিক ওষুধ, সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে, সঠিক মোড়কে প্রদান করে। ডিসপেন্সিং এর উপর অনেকসময় রোগীর বা গ্রাহকের চিকিৎসার ফলাফল নির্ভর করে।

অর্থাৎ রোগী ভাল হবে কিনা বা কত দ্রুত ভাল হবে তা সঠিক ডিসপেন্সিং এর উপর নির্ভর করে।
ট্রেনিং কার্যক্রমের ধারাবাহিক অংশহিসেবে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ ৩৫ জন প্রশিক্ষনার্থীর উপস্থিতিতে ৯ নভেম্বর ২০২১ থেকে শুরু হয়ে ২২ নভেম্বর ২০২১ পর্যন্ত একটানা ১২ দিন (শুক্রবার ব্যাতিত) চলবে। প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল ৪ পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net