ঢাকা   ১১:১৩:৫৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

মাগুরার শ্রীপুরে ‘ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’ উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৫৮১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা সদরের মুক্তা মার্কেটের দ্বিতীয় তলায় ০২নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ১০ শয্যা বিশিষ্ট ‘ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’ উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ‘ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্স’-এর উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর সদর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলুসহ অন্যরা।
শ্রীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যজোটের সভাপতি বাবু অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, প্রতিষ্ঠানটি সেবামূলক প্রতিষ্ঠান এ যেন গলাকাটা প্রতিষ্ঠানে পরিণত না হয়। সেবার মানসিকতা নিয়ে মানুষের চিকিৎসা করতে হবে। টাকার পিছনে নয়, সেবার পিছনে দৌঁড়াতে হবে। সঠিক সেবা দিলে টাকা এমনিতেই চলে আসবে। তিনি গরীবদের জন্য কমপক্ষে ১০-২০ ভাগ ছাড় দেওয়ার প্রস্তাব দেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাবুল রেজা জানান, মাগুরা-১ আসনের এমপি মহোদয় কর্তৃক পরিচালিত মহামারী করোনাকালীন ‘উপজেলা করোনা হটলাইন টিমে’র সদস্য সচিব হিসেবে মানুষের বাড়িতে বাড়িতে সেবা প্রদান করতে গিয়ে এমন একটি সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করার মানসিকতা তৈরি হয়েছে। আজ তা বাস্তবে পরিণত হলো। আগামীতে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি