1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার ১০৩ তম বার্ষিক সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার ১০৩ তম বার্ষিক সভা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৪৭৪ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা প্রকাশ শাহারবিল মাদরাসার ১০৩ তম বার্ষিক সভা ঈদে মিলাদুন্নবী (সঃ), সীরাতুন্নবী (সঃ) ও ইছালে সওয়াব মাহফিল শনিবার ১৪মার্চ মাদরাসা ময়দানে সম্পন্ন হয়েছে।
সভায় অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন মাদরাসার রেক্টর আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল-আযহারী, চট্টগ্রাম সাতকানিয়া ছোট হুজুর কেবলার শাহজাদা আলহাজ্ব শাহ মাওলানা মাহমুদুল হাসান (পীর), শাহারবিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম, বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক আলহাজ্ব শাহ মাওলানা ছোহাইব নোমানী ও শাহারবিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা হাফেজ রশিদ আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিউল হক জিহাদী।
বিশাল সভায় অধিবেশনভিত্তিক প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা মকছুদ আহমদ।
এতে অধিবেশনভিত্তিক আলোচনা পেশ করেন দেশের বরেণ্য আলেমেদ্বীন ড. মাওলানা লুৎফুর রহমান, চট্টগ্রাম সীতাকুন্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মাওলানা শিব্বির আহমদ ওসমানী, চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বশির আহমদ, পটিয়া বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মো. ইসমাঈল কুতুবী, শাহারবিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আ.ফ.ম ইকবাল হাসান, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরী প্রমুখ।
এসময় বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা কাজী নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net