ঢাকা   ০১:৫২:০৮ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

মাগুরায় এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে আসন্ন এস এস সি পরীক্ষা ২০২১ গ্রহন উপলক্ষে ৮ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল – জিন্নাহ ‘র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সুলতান আলী।
বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র্রের কেন্দ্র সচিব মোঃ শামীমুল ইসলাম, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র্রের কেন্দ্র সচিব এএসএম রফিকুল আলা, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান,খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানসহ অন্যরা ।
অনুষ্ঠানে শ্রীপুর ও পার্শ্বপর্তী শৈলকূপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় আসন্ন এস.এস.সি পরীক্ষায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে আসন বিন্যাস, কর্তব্যরত শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি