1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজেস্ট্রিট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ডিজিএম (কমন সার্ভিস) শাহনুর আলম, ডিজিএম ভিজিল্যান্স প্রকৌশলী ছগির আহমেদ, ব্যবস্থাপক বিক্রয় প্রকৌশলী জিয়াউল হক চৌধুরী, ব্যবস্থাপক সেফটি সিকিউরিটি মো: শাহজাহান, ব্যবস্থাপক প্রটোকল মো: বেলায়েত হোসেন, উপ-ব্যবস্থাপক ভিজিল্যান্স ইঞ্জিনিয়ার সেলিম খান, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সার্ভিস ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, উপ-ব্যবস্থাপক বিক্রয় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী ভিজিল্যান্স মো: সাজ্জাদ হোসেন।

জানা গেছে, ৫-৬ বছরে ধরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকায় বিপুল সংখ্যক পরিবার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এর মধ্যে ৩০-৪০ পরিবারের গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। অনেকে বিল পরিশোধ করেছে। কিন্তু বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের মতে, পুরো গ্যাস লাইনটি অনুমোদনহীন। অফিসের নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে মঙ্গলবার প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক সাধারণ গ্রাহক।

ভুক্তভোগী অনেকের অভিযোগ, গ্যাস ব্যবহারকারী হিসেবে অনেকের বিল পরিশোধ বই রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা ভোগান্তিতে পড়েছি। এখন নতুন চুলা ও বোতলজাত এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে। কে দিবে নতুন চুলা ও বোতলজাত গ্যাসের টাকা?

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ডিজিএম (কমন সার্ভিস) শাহনুর আলম বলেন, ‘বই অথবা অনলাইন কার্ডের মাধ্যমে ব্যাংকে বিল পরিশোধ করলে সঠিক হবে না। কারণ-মূল লাইনটিই অবৈধ। অভিযানের দুই মাস আগে থেকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু গ্রাহকরা এখন বিষয়টি স্বীকার করছে না’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net