1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আগামীকাল লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৯৪ বার

আগামীকাল বৃহস্পতিবার ১১ নভেম্বর ২০২১ইং লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৭১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন বলে জানা গেছে। বুধবার ১০ নভেম্বর ২০২১ইং তারিখ লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১১ নভেম্বর বৃহস্পতিবার ওই উপজেলায় ৭১টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৭৮ হাজার ২২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। বিভিন্ন সূত্র জানায়, আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কমলাবাড়ী, পলাশী ও সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রতিটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর টহল জোরদারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। ওই উপজেলায় ৪৫ জন প্রার্থী ইউপি. চেয়ারম্যান পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি. সদস্য পদে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net