1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ৯৪তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

মাগুরায় মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ৯৪তম জন্মবার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

মাগুরার টুপিপাড়ায় নানা আয়োজনে মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনী তথা আকবর বাহিনীর অধিনায়ক আলহাজ্ব আকবর হোসেন মিয়ার ৯৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
জন্মবার্ষিকী পালন উপলক্ষে অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ নভেম্বর বুধবার দুপুরে স্থানীয় এম ওহাব মার্কেট সংলগ্ন মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কুতুবুল্লাহ হোসেন মিয়ার সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন, তারিকুল ইসলাম হিটলারসহ আরো অনেকে।
অধিনায়ক আকবর হোসেন মিয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শুরুতেই এই অঞ্চলের যুবকদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঝিনাইদহের গাড়াগন্জ থেকে রাজবাড়ী পর্যন্ত হানাদার মুক্ত রাখেন । স্বাধীনতা উত্তর কালে তিনি শ্রীপুর সরকারি কলেজ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়, খামারপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খামারপাড়া আলিম মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি শ্রীপুরে দীর্ঘদিন ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আকবর হোসেন মিয়া মৃত্যুর আগ পর্যন্ত শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালের ২ মে মৃত্যুবরণ করেন।
ফাউন্ডেশনের করোনাকালীন হটলাইন টিমের দলনেতা রিপন রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদের সিদ্দিকীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net