1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় আ'লীগের ১১, বিদ্রোহী ৫ এবং স্বতন্ত্র ৪জন বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

নওগাঁয় আ’লীগের ১১, বিদ্রোহী ৫ এবং স্বতন্ত্র ৪জন বিজয়ী

কাজী কামাল হোসেন নওগাঁ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৬৫ বার

বৃহস্পতিবার নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার ২০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টিতে আওয়ামীলীগ, ৫টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন বক্তারপুর ইউনিয়নে বিএনপিপন্থি স্বতন্ত্র সারোয়ার কামাল চঞ্চল, কীর্তিপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী নাজমুল হক হান্নান, বর্ষাইল ইউনিয়নে আওয়ামীলীগের শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের আফেলাতুন নেছা, হাপানিয়া ইউনিয়নে বিএনপিপন্থি স্বতন্ত্র দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, তিলকপুর ইউনিয়নে আওয়ামী লীগের রেজাউল করিম, হাঁসাইগাড়ী আওয়ামীলীগের বিদ্রোহী জসিম উদ্দীন, শৈলগাছি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মোয়াজ্জেম হোসেন, দুবলহাটি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মোখলেছুর রহমান আজম, বলিহার ইউনিয়নে আওয়ামী লীগের মাসরেফুর রায়হান মাহিন, চন্ডিপুর ইউনিয়নে আওয়ামীলীগের খুরশিদ আলম রুবেল, শিকারপুর ইউনিয়নে আ’লীগের কাজী রুকুনুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন, বড়গাছা ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মতিন, একডালা ইউনিয়নে আওয়ামীলীগের শাহাজান আলী, গোনা ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল খালেক, কাশিমপুর ইউনিয়নে বিএনপিপন্থি মোখলেছুর রহমান বাবু, মিরাট ইউনিয়নে আওয়ামীলীগের জিয়াউর রহমান, খট্টেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের চন্দ্রনা সারমিন রুমকি, পারইল ইউনিয়নে বিএনপিপন্থি স্বতন্ত্র জাহিদুর রহমান ও কালিগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আব্দুল ওহাব চাঁন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net