1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন কর্মসূচি পালন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার

সংখ্যালঘু সম্প্রদায়ের দূর্গামন্ডপ ও প্রতিমা ভাঙচুর এবং বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ, লুটপাট,খুন, নারী ধর্ষণ শ্রীলতাহানির প্রতিবাদ, ৭ দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন কর্মসূচি পালন।
১২ নভেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার সভাপতি বাবু যোগেশচন্দ্র রায়, খানসামা খানসামা উপজেলা শাখার সভাপতি বাবু কিশোর কুমার রায়, চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়, বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু দেবেন্দ্রনাথ রায়, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি বাবু নারায়ন সাহা, কাহারোল উপজেলা শাখা ছাত্র মহাজোটের প্রধান উপদেষ্টা বাবু সুরেন্দ্র নাথ রায় ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খানসামা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জিতেন্দ্র নাথ রায়। মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন রায় ।
বক্তারা, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপিরণ বন্ধসহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধ ভাবে থাকলে সকল ধরনের হামলার ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net