1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরণখোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৭২ বার

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ১৫/১১/২১ ইং তারিখ (সিডিডি) এর আয়োজনে তাফালবাড়ি অফিসে সকাল ১১ টায় দূর্যোগ কালীন সময়ে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত মূলক ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ প্রশিক্ষণে ৩ নং রায়েন্দা ইউনিয়নের অসংখ্য প্রতিবন্ধী ব্যাক্তি এবং জনপ্রতিনিধি,সাংবাদিক,এনজিও,সমাজ সেবক সহ সিডিডির কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সিডিডির এসোসিয়েট কো-অর্ডিনেটর রাশেদুল আজম রাসেল, আওয়ামীলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন,সাংবাদিক মোঃ শাহীন হাওলাদার,৩ নং রায়েন্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ সত্তার বয়াতী,ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার,সিডিডির ফিল্ড কো-অর্ডিনেটর ইমরান খান রিগান প্রমূখ।

এ সময় সিডিডির এসোসিয়েট কো-অর্ডিনেটর রাশেদুল আজম রাসেল বলেন সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করে তাদের যথাযথ নেতৃত্ব গ্রহণের উপযোগী করার জন্য এ সংস্থা প্রতিষ্ঠা করা হয়।প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত উন্নয়ন সংগঠন সিডিডির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডে সহযোগিতা ও বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদানসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিডি কার্যকরী ভূমিকা রেখে চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net