1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙালহালিয়া আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে কাপ্তাই জোনের (অটল ৫৬) এর আয়োজনে প্রার্থী জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

বাঙালহালিয়া আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে কাপ্তাই জোনের (অটল ৫৬) এর আয়োজনে প্রার্থী জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

চাইথোয়াইমং মারমা রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার

রাজস্থলীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই জোন, ৫৬ অটল এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় কাপ্তাই জোনের অধীনে বাঙালহালিয়া ক্যাম্পের উদ্যােগে ক্যাম্প প্রাঙ্গনে এ অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল অানোয়ার জাহিদ, অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সেনা অফিসার মেজর ওমর, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কবির, চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া সহ বাঙালহালিয়া ইউনিয়নের বিনা ভোটে নির্বাচিত মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী, মহিলা মেম্বার প্রার্থী গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল জাহিদ বলেন, অাসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। হামলা মামলা, চাঁদাবাজী ও অস্ত্র দিয়ে জনগনের সেবক হওয়া যায় না। ভিন্ন মতাদর্শের যে কেউ প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে। ফলে কাউকে হুমকি, অস্ত্রের জোর প্রদর্শন, খুন গুম সহ নির্বাচনী অাচরণবিধি বে আইনি কোন কাজ করা যাবে না। আগামী ২৮ তারিখ রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে ইউপি নির্বাচনে নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা কাপ্তাই জোনের সকল সেনা সদস্যরা সার্বক্ষনিক আপনাদের পাশে থাকবে। এটাই মনে করবেন অস্ত্রধারী সন্ত্রাসী যে হউক না কেন তাদের প্রতিহত করতে হবে। এলাকার শান্তি মানে উন্নয়ন। উন্নয়ন হলে শান্তি ফিরে আসবে। যেকোন সন্ত্রাসীদের অানাগোনা দেখলে আমাদের খবর দিন। আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় সর্বদায় প্রস্তুত। তাই অাগামী নির্বাচনে শান্তি পূর্ন্যভাবে যাতে ভোটার তাদের নিজ নিজ ভোটাধীকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net