1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার

চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন অলিমিয়া হাট এলাকার সিকদার টেক নোয়াপাড়া সড়কের পাশে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক তরুণী লাশ উদ্ধার করেছেন পুলিশ। তাঁর তার বয়স আনুমানিক ২২ বছর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।)
শনিবার (২০ নভেম্বর) সকালে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালক সড়কের পাশে তরুনীর লাশ পড়ে থাকতে দেখে রাউজান থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুউদ্দিন আরিফ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক সিএনজি চালক ওই তরুণীর লাশটি পড়ে থাকতে দেখে খবর দিলে আমি পুলিশকে ফোন করে জানায়।পুলিশ ঘটনাস্থলে দ্রুত এসে লাশ উদ্ধারে কাজ করে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম উত্তর অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ ও রাউজান- রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আবদুল্লাহ আল হারুন জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক সিএনজি চালক ওই তরুণীর লাশটি সড়কের পাশে পরিত্যক্ত ডোবায় পড়ে থাকতে দেখে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।তবে উদ্ধার করা তরুনীর লাশের নাকে, মুখে রক্তের দাগ রয়েছে।কে বা কারা তরুনীকে হত্যা করে রাতে আঁধারে তার লাশটি সড়কের পাশে পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। রহস্য উদঘাটনের চেষ্টায় মাঠে পুলিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net