1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি ভুল করেছি, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আমি ভুল করেছি, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৭২ বার

সংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমার অস্তিত্বজুড়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। যে কারণ দেখিয়ে বহিষ্কার করা হয়েছে তা আমি কখনোই করতে পারি না। আমি ভুল করেছি, তাই প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই।’
সদ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। এরই পরিপ্রক্ষিতে আজ শনিবার সংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি এসব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যদি সত্যটা জানতেন অবশ্যই আমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতেন না।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গাজীপুর আওয়ামী লীগকে সংগঠিত করেছি। আমাকে যদি ফাঁসিও দেওয়া হয় তা মেনে নেবো তবে আওয়ামী লীগের কোনো কর্মীর যেন কোনো ক্ষতি না হয়। আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও আমি কোনো আইনজীবী নেবো না। কারণ আমার অভিভাবক শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি পারিবারিক শিক্ষা থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শিক্ষা পেয়ে আসছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আমি ভুল করে থাকতে পারি, তবে অন্যায় করিনি।’ আমি আওযামীলীগের একজন কর্মী হিসেবে বেঁচে থাকার সুযোগ চাই।

এ সময় বাড়িঘর দখল এবং চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমি জনগণের জন্য রাস্তা তৈরি করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জমি চেয়েছি। তারা ভালোবেসে ৮০০ একর জমি দিয়েছেন।’

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।

জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের পর শুক্রবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক পদ থেকেই নয়, দলের সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে সকলের মতামত চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সবাই জাহাঙ্গীরকে বহিষ্কারের পক্ষে মত দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net