ঢাকা   ১১:১৩:৩১ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাউজানে হযরত শাহ্সূফি আদল শাহ্ (রাঃ)’র বার্ষিক ওরশ সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের নোয়াজিষপুরে ফাতেহায়ে ইয়াজদাহুম ও হযরত শাহ্সূফি আদল শাহ্ (রাঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষ্যে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সোমবার বাদে মাগরিব অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন দলইনগর হযরত আবু বক্কর (রা:) শাহী জামে মসজিদের খতিব আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন পশ্চিম নোয়াজিষপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শফিউল বশর, উদ্বোধক ছিলেন হাটহাজারী নোমানীয়া মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মোহাম্মদ ইসমাইল উদ্দিন আল্ কাদেরী, প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি আবুল ফজল শাহী জামে মসজিদের খতিব আল্লামা বাহার উদ্দিন কাদেরী। ইফতেখার হোসেন সানির সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা ইমতিয়াজ, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ আবির, মোহাম্মদ সিহাব, মোহাম্মদ আকব্বর,মোহাম্মদ সোহান মনি,মোহাম্মদ মিহাতসহ আরো অনেকেই। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি