1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভুমি দখলের পাঁয়তারার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ 

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভুমি দখলের পাঁয়তারার অভিযোগ

শেখ দিদার, চট্টগ্রাম :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের ভুমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বারেকের বিরুদ্ধে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রয়াত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের কন্যা ভুক্তভোগি মনোয়ারা বেগম। লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন স্থানীয় কাউন্সিলর বারেকের এর নেতৃত্বে একটি প্রভাবশালী মহল জোর পূর্বক তাদের খরিদা বসতভিটা জবর দখলের প্রচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আদালতে মামলা এবং থানায় জিডি করেও কোন সহায়তা পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারটি। মনোয়ারার স্বামী আবদুল হাই বলেন, বারেক কাউন্সিলর তাদের বসতভিটার পাশের একটি জায়গা বায়না করে। এর পর থেকে কাউন্সিলর বারেকের ব্যাক্তিগত সহকারী শাহাবুদ্দিন তাদের দলবল নিয়ে জোর করে মুক্তিযোদ্ধার পরিবারের বসতভিটায় বাউন্ডারি দেয়াল নির্মানের প্রচেষ্টা চালায়। আবদুল হাই বলেন কাউন্সিলর বারেক তাদেরকে বসতভিটা ছেড়ে দিতে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় সাধারন ডায়েরি করলেও পুলিশ পক্ষপাতমূলক আচরন করছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধর কন্যা এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম এর স্বামী আব্দুল হাই, দেবর আবদুচ ছাত্তার, আত্মীয় রুহুল আমিনসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net