1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়ার লক্ষীপুরে নির্বাচনের আগেই এজেন্টদের হুমকি, ভোটকেন্দ্র দখলের আশংকা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

বরুড়ার লক্ষীপুরে নির্বাচনের আগেই এজেন্টদের হুমকি, ভোটকেন্দ্র দখলের আশংকা

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩১৮ বার

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ন । এ ভোটকেন্দ্রগুলো দখলের পায়তারা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগামী ২৮ নভেম্বর এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় একাধিক সূত্র ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের (আনারস) সমর্থক ও ভোটাররা জানান, এই ইউনিয়নের নলুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাচথুবী দাখিল মাদ্রাসা, পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুলিয়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে নৌকার সমর্থকরা। এতে করে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ বিঘ্নিত হতে পারে।

জানা যায়,এই ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের বসিয়ে দেয়া হয়েছে। যাতে করে কেন্দ্র দখল করতে সহজ হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক জানান, বেশ কয়েকটি ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে। আমার ভোটার, এজেন্টদের হুমকি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু ভোটের আয়োজন করার জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net