1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ রোববার লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

আজ রোববার লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার

আজ রোববার ২৮ নভেম্বর, ২০২১ইং তারিখ লালমনিরহাট ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৭৫টি। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কঠোর টহল জোরদার করা হয়েছে।
লালমনিরহাট জেলা নির্বাচন জানান, রোববার ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদরের ৯টি ও কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে মোট ১৭৫টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে সদরে ৯২টি ও কালীগঞ্জে ৮৩টি ভোট কেন্দ্র। লালমনিরহাট সদর উপজেলায় ২ লক্ষ ১৮ হাজার ৪শ ৪২ জন মহিলা ও পুরুষ এবং কালীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৯৬ হাজার ৮শ ৩ জন মহিলা ও পুরুষ ভোটার রয়েছে। আজ রোববার সকাল- ৮টা থেকে বিকাল- ৪টা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। ২ উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ১শ ৭জন এদের মধ্যে সদরে ৫৫জন এবং কালীগঞ্জ উপজেলায় ৫২জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উক্ত ২ উপজেলায় নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছে। ভোটাররা জানান, এলাকার উন্নয়নে যারা কাজ করবেন। ভোটাররা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। সদর উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ১শ, ২৯ জন ও ইউপি সদস্য ২শ ৩৮জন, কালীগঞ্জ উপজেলায় সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ৩শ ১৭ জন এবং সদস্য ৩শ ৮জন। এ প্রার্থীরা এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটারা জানান, ভোট কেন্দ্রের পরিবেশ সুস্থ থাকলে তারা ভোট প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে যাবেন। অপরদিকে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে থাকবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net