1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিএনপির আহবায়ক কমিটির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাগুরার শ্রীপুরে বিএনপির আহবায়ক কমিটির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে ২৭ নভেম্বর শনিবার দুপুরে মাগুরার ভায়না মোড় এলাকায় বি এন পি’র দলীয় কার্যালয়ে হাড্ডা হাড্ডি লড়াই মধ্যে দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রধান নির্বাচন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।
সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন ও জেলা বি এন পি’র অন্যতম যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি,র অন্যতম সদস্য এ্যাড.আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি এ্যাড.ওয়াসিকুর রহমান কল্লোল,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম,জেলা ছাত্র দলের সভাপতি মোঃ আব্দুর রহিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ অন্যরা।
নির্বাচনে ৩৮ জন কাউন্সিলরের মধ্যে ৩৫ কাউন্সিলর তাদের স্ব-স্ব মনোনীত প্রাথীদেরকে সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন।
ভোট গননা শেষে দেখা যায় আহবায়ক পদে আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীনের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭ তাঁর প্রতিপক্ষ বদরুল আলম হিরো’র প্রাপ্ত ভোটের সংখ্যাও ১৭টি।
সদস্য সচিব পদে মুন্সি রিজাউল করীমের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫, খন্দকার খলিলুর রহমানের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ ও খন্দকার আশরাফুল ইসলাম নালিমের প্রাপ্ত ভোটের সংখ্যা ৭টি।
এ বিষয়ে জেলা বি এন পি’র আহবায়ক ও প্রধান নির্বাচন পরিচালক আলী আহমেদ আমাদের প্রতিনিধিকে জানান –শ্রীপুর উপজেলা বি এন পি’র আহবায়ক কমিটির নির্বাচন অত্যান্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, সদস্য সচিব পদে মুন্সি রিজাউল করীমকে বিজয়ী ঘোষণা করা গেলেও আহবায়ক পদে হযতো কাস্টিং ভোটের জন্য আরো দু-একদিন অপেক্ষা করতে হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net