ঢাকা   ০১:০৪:৩৮ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শ্রীনগরে পূর্বশত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে মারাত্মক জখম

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সাহাদ হোসেন সাদ (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে মারাত্মক জখম করা ও হত্যা চেষ্ঠার আভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেজগাও স্কুল বাড়ী গ্রামে। গত শনিবার রাত ১০টায় আহত কিশোরের মামা বাদি হয়ে শ্রীনগর থানার একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার দুপুর সাড়ে ৩ টার সাদ আসরের নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বের হয়ে পশ্চিম বেজগাঁও স্কুলবাড়ী মসজিদে যাচ্ছিল। এসময় একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল বেপারীর নাতি তামিম (১৯) ও আলম বেপারীর ছেলে অভি (১৯)সহ অঙ্গাতনামা ৫/৬ জন সাদকে রাস্তায় আটক করে। তাকে স্কুলবাড়ী মসজিদের পেছনে নিয়ে এলাপাথাড়ি মারধোর করে। এক পর্যয়ে তামিম ধারালো ধারালো অস্ত্রদিয়ে কোমড়ে বাম পাশে কোপ মারলে এতে সে গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে আশেপাশের লোক জন এগিয়ে আসলে হামলা কারিরা পালিয়ে যায়। স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। এখনো কোন মামলা হয়নি। বাদি পক্ষ মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি