1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪২২ বার

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জুনাইদ হোসেন লামিম (৪) নামের এক শিশুর মৃত্যু মর্মান্তির মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে, সন্ধ্যার দিকে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের একটি সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

নিহত জুনাইদ হোসেন লামিম ভাংনাহাটির এ.আই.ইউভি ২নং প্রজেক্টের কর্মচারী শাজাহানের ছেলে। তিনি গত ১যুগ ধরে ওই প্রজেক্টে কর্মরত আছেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে বাবার সাথে ওই এলাকার একটি রাস্তায় হাটছিলেন লামিম। ভাংনাহাটি কারীরচালা নামক স্থানে পৌঁছলে জুবায়ের হোসেন চালিত দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় লামিন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে মাথা ও কান থেকে রক্ত ঝড়ে তার অবস্থা খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান লামিম।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, লামিমের মাথায় আঘাত লেগে মস্তিষ্ক জখম হয়।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল নিয়ে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net