1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিনহা হত্যা মামলার ৮ম দফার প্রথম দিনেও তদন্তকারী কর্মকর্তার জেরা অসমাপ্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সিনহা হত্যা মামলার ৮ম দফার প্রথম দিনেও তদন্তকারী কর্মকর্তার জেরা অসমাপ্ত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বার

কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৮ম দফায় প্রথম দিন মামলার তদন্ত কারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা শেষ হয়নি।

আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় তদন্ত কারী কর্মকর্তার জেরা অসমাপ্ত রেখে সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রম আজ মুলতবি ঘোষণা করেন আদালত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে জেরা শুরু হয়।

গত ১৭ নভেম্বর ৭ম দফার শেষ দিনও তদন্ত কারী কর্মকর্তা আদালতে জবানবন্দি দিয়ে তার স্বাক্ষগ্রহন ও জেরা অসমাপ্ত ছিল। আজ তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয় বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

এডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছে মামলার তদন্ত কারী কর্মকর্তা। এটি একটি সেনসেটিভ এবং চাঞ্চল্যকর মামলা। আসামি পক্ষের আইনজীবীগন তদন্ত কারী কর্মকর্তাকে ধীরে সুস্থে জেরা করছেন। তিনি জানান আজ সোমবার মামলার মুল তদন্তকারি কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামকে বরখাস্ত পরিদর্শক লিয়াকতের আইনজীবী জেরা করেন। তার জেরা শেষ হলে বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত জেরা শুরু করেন। বিকেল পাঁচটার দিকে তার জেরা অসমাপ্ত রেখে আদালত মুলতবি ঘোষণা করেন। আগামীকাল মংগলবার সকালে আবারও মামলার তদন্ত কারী কর্মকর্তার অসমাপ্ত জেরা শুরু করা হবে।

এর পরে এই মামলায় আসামি হওয়া পুলিশের তিন সোর্স পক্ষের আইনজীবীবৃন্দ জেরা করবেন। ইতিপূর্বে এই মামলায় আদালতে ৬৪ জন স্বাক্ষী দিয়েছেন। এএসপি খাইরুল ইসলাম এই মামলার ৬৫ তম স্বাক্ষী দিচ্ছেন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় ওসি প্রদীপ সহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net