1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্টার সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

স্টার সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪৫০ বার

বিনোদন ডেস্ক |
সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনার প্রভাব বেড়েই চলেছে। ইতোমধ্যে করোনা সচেতনতায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে সিনেমা হল। বন্ধ হয়েছে সব ধরনের শুটিংও। ১৮ মার্চ থেকে দেশের প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা হলেও সেই ঘোষণার আওতায় ছিলো না মাল্টিপ্লেক্সগুলো।

এবার একই সিদ্ধান্ত নিলো দেশের সবচেয়ে জনপ্রিয় ও বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। ২০ মার্চ থেকে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম তথা সিনেমা প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ২০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তাদের তিনটি মাল্টিপ্লেক্সই বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের কারণে চীনে ১ হাজার হল বন্ধ করা হয়েছিল। ফ্রান্স মার্চের প্রথম সপ্তাহে ৩৮টি হলের প্রদর্শনী বাতিল করে। সেই সময়ে ইতালি তাদের অর্ধেক প্রেক্ষাগৃহ বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে দেশটিতে কার্যত সব হল বন্ধ হয়ে যায়।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net