1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম ডেমু ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে ট্রাফিক কনস্টেবলসহ নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রাম ডেমু ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে ট্রাফিক কনস্টেবলসহ নিহত ২

এম আর আমিন : চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৯ বার

চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ৮ আহত হয়েছেন। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ট্রেন দুর্ঘটনা ও দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।নিহতরা হলেন — ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও ঢালি কনস্ট্রাকশনের প্রকৌশলী সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)।নিহত ট্রাফিক কনস্টেবলের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের খোয়াজপুর। অন্যদিকে প্রকৌশলী বাহাউদ্দিন থাকেন নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশিক। তিনি জানান, সকাল ১১টার দিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুসহ গুরুতর আহত হয়েছেন ৮ জন। আহতদের চিকিৎসা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net