1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোমবার ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু

সোমবার ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৯ বার

সোমবার ০৬ ডিসেম্বর ২০২১ইং তারিখ লালমনিরহাট মুক্ত দিবস। ১৯৭১ সালের ওই দিনে লালমনিরহাট জেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ওই দিনে সূর্যোদয়ের সাথে সাথে বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে ছিলেন। বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় শহর খ্যাত লালমনিরহাট ছিল বিহারী অধ্যুষিত এলাকা। এদের সহযোগিতায় পাকিস্তানী হানাদাররা নির্বিচারে নির্মমভাবে শুধু হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষান্ত হননি, তারা বাঙ্গালী নারী-শিশুদের পৈশাচিক নির্যাতন করে হত্যা করেছিল। তৎকালীন প্রভাবশালীরা তৈরি করেছিল রাজাকার বাহিনী। পাকিস্তানী হানাদারদের দোসররা চালিয়েছিল ব্যাপক লুটপাট। বীর মুক্তিযোদ্ধাদের বুলেটের আঘাত আর রনকৌশলে ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা তিস্তা বাংলাদেশ রেলওয়ে সেতু পাড়ি দিয়ে লালমনিরহাট ছাড়তে বাধ্য হয়। ওই দিন সূর্যোদয়ের সাথে সাথেই জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়েছিল লালমনিরহাট। তারা উড়িয়েছিল স্বাধীনতার লাল সবুজের বিজয়ের পতাকা। জাতীয় বিজয়ের ১০দিন পূর্বেই লালমনিরহাট পাকিস্তানী হানাদার মুক্ত হওয়া এ জেলার মানুষের সংগ্রামী আত্মত্যাগের পরিণতি। ফলে ৬ ডিসেম্বর বর্তমান লালমনিরহাট জেলার ভৌগলিক সীমানা পাকিস্তানী বাহিনী মুক্ত হয়। তাই দিবস টি স্মরনে বিভিন্ন কমঁসূচী পালন করবেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net