1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৪১ বার

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রাহমানিয়া রূফটপ কনভেনশন হলে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ’র সার্বিক তত্ত্বাবধানে এবং সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন’র পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের সহ-সভাপতি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক ও সংগঠনের অর্থ সম্পাদক নুরুল ইসলাম মজুমদার, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার ও সাবেক ব্যাংক কর্মকর্তা মো: আলমগীর হোসেন শিমুল, সংগঠনের উপদেস্টা মো: কামরুজ্জামান, সাউথইস্ট ব্যাংকের এসইভিপি আবদুল কাইউম চৌধুরী, এনসিসি ব্যাংকের ইভিপি ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, ইসলামী ব্যাংকের ইভিপি ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, ওয়ান ব্যাংকের ইভিপি মো: নজরুল ইসলাম, শাহজালাল ইসলামি ব্যাংকের ইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ভিপি ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক কাজী ছায়েদ মাহমুদ তারেক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভিপি মো: শাহজাহান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা ব্যাংকের এভিপি মো: এমরান হোসেন ভূঁইয়া, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান সোহেল ও এ. জে. এম বাহাউদ্দিন নোমান, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা আবুল বাশার আলাল এবং দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।

বক্তাগণ তাদের বক্তব্যে, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগবৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানব সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে নেয়ার আহবান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net