ঢাকা   ১০:১৫:১৮ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ফুলেল শুভেচ্ছা

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের বৃদ্ধা মায়ের হাতের ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী দিলেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ।

সামাজিক সংগ্রাম পরিষদের ব্যতিক্রমধর্মী উদ্যোগে জেলার দুই শহীদ পরিবার উপহার পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গাইবান্ধার কেতকীর হাটে ওয়াপদা বাঁধে হানাদার পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ ফজলুল করিমের মাতা আছিরন বেগমের মহিমাগঞ্জের পুনতাইর গ্রামের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী তুলে দেন এ সংগঠনটি। এর পর কামারজানির যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর গ্রামের বাড়িতে গিয়েও তার বৃদ্ধা মাকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, মোরশেদ হাবীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি