1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৩৩৩ জন গ্রাম পুলিশের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মাগুরায় ৩৩৩ জন গ্রাম পুলিশের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বার

মাগুরা জেলার ৩৬টি ইউনিয়নের ৩৩৩ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ বাইসাইকেল হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আফাজ উদ্দিন,মাগ সুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২৫ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এ বাইসাইকেলগুলো ক্রয় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, গ্রামীণ জনপদে শান্তি শৃংখলা রক্ষাসহ সরকারি নানা কর্মসূচি বাস্তবায়নে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউনিয়ন পরিষদে জন্ম,মৃত্যু, বাল্য বিয়েসহ অন্যান্য তথ্য সংগ্রহে তারা দিনরাত পরিশ্রম করে। পুলিশ বিভাগকে নানা তথ্য দিয়ে সহায়তা করে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা অনেকেই এতদিন এই কাজটি কখনো পায়ে হেটে আবার কখনো ভ্যান যোগে করেছেন। বাইসাইকেলগুলো পাওয়ায় তারা তাদের কাজ আরো সহজ ও দ্রুততার সাথে করতে পারবেন বলে তারা অনেকেই জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net