1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৫০ বার

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনীয় প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৩ জন। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৫ টি মোটর সাইকেল।
সোমবার বিকেলে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে সারুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর কয়েকজন সমর্থক নির্বাচনী প্রচারণা করছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। ২ টি মোটর সাইকেল পুড়িয়ে ও ৩ টি মোটর সাইকেল ভাংচুর করে পালিয়ে যায়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুলফিকার কাইসার টিপুর কর্মী সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ নৌকা প্রতিকের প্রার্থীর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net