1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৩২০টি উপানাষ্ঠনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাগুরায় ৩২০টি উপানাষ্ঠনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ০৮ ডিসেম্বর বুধবার ৩২০টি উপানাষ্ঠনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
উপানাষ্ঠনিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) ২য় পর্যায় এর অধীনে মাগুরার শ্রীপুর উপজেলায় এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা উপানাষ্ঠনিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসাডো‘র নির্বাহী পরিচালক আবু ইমাম মোঃ বাকের, রোভা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মইনুর রহমান পলিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আনু আনছার নাজাত আশা, সাংবাদিক লেনিন জাফর,যুব নেতা খালিদ হাসান মিঠুসহ অন্যরা।
কো-অর্ডিনেটর মোঃ মইনুর রহমান পলিন জানান, ইসাডো’র বাস্তবায়নে শ্রীপুর উপজেলার ৩২০টি কেন্দ্রে ২ শিফটে ৬০ জন করে বয়ষ্ক শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে তাদের বই,খাতাসহ যাবতীয় শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নে ১৬ জন সুপারভাইজার তাদের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net