1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপিভুক্তসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

এমপিভুক্তসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার

এমপিওভুক্তসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল সকালে দিনাজপুর সমাজ সেবা কার্যালয়ের সামনে মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।

সেবা হোক শিক্ষার উপকরণ শ্লোাগান ও অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয ়সমুহের একসাথে স্বীকৃতি ও এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার শিক্ষার দাবিতে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে দিনাজপুর সমাজসেবা কার্যালয়ে়র সামনের সড়কে সংগঠনের শিক্ষকরা মুলদাবি এমওিভুক্তসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও দিনাজপুর জেলা সমাজ সেবা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা দাবীর স্বপক্ষে সরকারের দৃষ্টি আর্কষনের জন্যে থালা,বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন প্রর্দশন করেন। এসময় তারা দেশের প্রতিবন্ধী শিক্ষাথীদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী,যুগ্ম আহ্বায়ক নিলুফার ইয়াসমিন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মোঃ রুপম, মোঃ মশিউর রহমান ও জেলা শাখার সদস্য মোঃ নাজমুল ইসলাম। পরে সংগঠনের নেতৃবৃন্দ সমাজসেবা কর্মকর্তার নিকট ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি জমা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net