1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়

শ্রীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বার

“নারী নির্যাতন বন্ধ করি-কমলা রঙের শাড়ী পরি” এই শ্লোগানসহ নানাবিদ শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক গোলাম সরোয়ার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।

পরে উপজেলার ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয় । তারা হলেন- সফল জননী – ড. মাজেদা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী-বিউটি রানী শাখারী, শিক্ষা ও চাকরিক্ষেত্রে মিলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী- মিতা বেগম, সমাজ উন্নয়নে- মর্জিনা খাতুন।
অনুষ্ঠানে সাংবাদিক, জয়িতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net