1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানকে আবারো চাই জনগন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

খুটাখালীতে সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানকে আবারো চাই জনগন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার

আঁরা মলই চেয়ারম্যানরে আবারো খুটাখালীর চেয়ারম্যান চাই-এভাবে বলে বেড়াচ্ছেন স্থানীয় ছৈয়দুল হক নামের এক যুবক। তাঁর মতো এলাকার অনেক নারী-পুরুষ এমনি বলে বেড়াচ্ছেন। বিগত ১১ বছরে এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন।

তিনিই হচ্ছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দু’বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত হলেন তিনি। এ কারনেই ইউনিয়নের সাধারণ জনগণ পূণরায় চেয়ারম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করতে চাই।

সরজমিন ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দু’বারের সফল চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানকে চেয়ারম্যান হিসেবে আবারো চাই স্থানীয়রা। ইতিমধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ জনগণ তাঁকে আবারো চেয়ারম্যান করতে ঐক্যবদ্ধ হয়ে উঠান বৈঠক, মিটিং ও মিছিল শুরু করেছেন। যার কারনে ইউনিয়নের চারদিকের জনগণের মুখে মুহাম্মদ আবদুর রহমানের ব্যাপক সুনাম ও জনপ্রিয়তার কথা শুনা যায়৷

মুহাম্মদ আবদুর রহমানের এতো সুনাম ও জনপ্রিয়তা কেন? জানতে চাইলে স্থানীয়রা জানায়, খুটাখালীতে অতীতে অনেক চেয়ারম্যান এসেছে গিয়েছে কিন্তু মুহাম্মদ আবদুর রহমানের মতো চেয়ারম্যান আসেনি। তার ১১ বছর ক্ষমতায় খুটাখালীর চারদিকে প্রচুর কাজ হয়েছে, কমেছে নানান অপরাধ।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব দুঃখী ও সাধারণ জনগণের উন্নয়নসহ কৃষি, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়ন হয়েছে। এলাকার কোনো অন্যায়কারী, জুলুবাজ, মাদক কারবারি, অসাধু ব্যবসায়ী ও লোকেরা তার কাছ থেকে প্রস্রয় পাইনি। সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় কথা বলেছেন৷ খারাপ লোকদেরকে সুযোগ না দেওয়ায় তাঁরা চেয়ারম্যানের বিরোধিতা করেছেন তবুও দমে যায়নি এই চেয়ারম্যান।

তারা আরও জানান, সুখে দুখে সবসময় চেয়ারম্যানকে সাধারণ জনগণ পাশে পেয়েছে। জনগণের প্রয়োজনে গভীর রাতেও ছুটে এসেছেন জনগণের কাছে৷ তিনি সাদা মনের উদার মানসিকতার ও সামাজিক মানুষ। নিজেকে চেয়ারম্যান হিসেবে পরিচয় দেয়নি কোনোদিন। একজন সেবক হিসেবে মানুষের সাথে মিশে কাজ করে যাচ্ছেন।

এমন একজন চেয়ারম্যানকে পূনরায় চেয়ারম্যান করতে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ। নানা বাঁধা আসলেও চেয়ারম্যানের জন্য ভোট করবে তাঁরা। এবারো বিপুল ভোটে মুহাম্মদ আবদুর রহমান চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হবে এমনতর আশাবাদ করেছেন স্থানীয়রা।

জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও মোটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবদুর রহমান বলেন, জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান হয়ে খুটাখালীবাসীর জন্য বিগত ১১ বছরে সেবক হিসেবে কাজ করেছি। জনগনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জনগণ আমাকে আবারো চাচ্ছে আমি জনগণকে হতাশ করবো না। খুটাখালীবাসীর সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net